শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

বাংলাদেশ দূতাবাস, বাহরাইন-এর উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫




বাংলাদেশ দূতাবাআস, মানামাতে যথাযোগ্য মর্যদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ০৫ আগষ্ট ২০২৫ তারিখে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত হয়েছে।

বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব মো: রইস হাসান সারোয়ার, এনডিসি-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিটেন্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত জনাব মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তাদের পবিরারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এবং প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে যোগ দেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews