মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আয়োজনে পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসব শিক্ষার্থীদের  সম্মাননা স্মারক -ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।বুধবার বিকালে পৌরসভার অডিটোরিয়ামে সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত হিসাব রক্ষক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার মো.আফজাল হোসেন, ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহানুর আলম, নুরজাহানপুর অব. সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল খান বকুল প্রমূখ। এছাড়াও শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক  ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মো.আনভিল বাপ্পি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews