বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

জয়পুরহাটে বস্তায় মোরানো পোড়া লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫




জয়পুরহাটের আক্কেলপুরে বস্তায় মোরানো পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকায় মঙ্গলবার রাত ৮টা দিকে একটি কলাবাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার পর বস্তাবন্দী করে এনে লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলের কলাবাগান মালিক বিকাশ চন্দ্র দেবনাথ তার কলাবাগানে আগুন দেখতে পেয়ে গ্রামবাসিদের ডেকে নিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বস্তাবন্দী একটি লাশ আগুনে পুরছিল। এ সময় তারা পুকুর থেকে পানি তুলে আগুন নিভানোর চেষ্টা করলেও লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পুলিশ ধারণা করছে দূরে কোথাও হত্যার পর বস্তাবন্দী করে এনে নিরাপদ স্থান ভেবে দূরবীত্তরা সেখানে লাশটিতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার হয়।

এ পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তথ্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews