বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ!

  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এনসিপির সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভেঙ্গে অফিসের সামনের জায়গা দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এনসিপির সমর্থকদের বেষ্টনী ভাঙ্গার কারন জিজ্ঞেস করলে তারা সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ বানানোর হুমকি দেন। তাদেরকে সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ করতে অনুমতি দেয়া না হলে তারা মব সৃষ্টি করে ভূমি অফিস ভাঙ্গচুর এবং তাকে বদলী করার হুমকি দেয়।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেয়া জায়গা ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাঁধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেনি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেয়ায় এবং বাঁধা না মানায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, এসিল্যান্ড অফিসের কম্পাউন্ডের একটি জায়গায় তারা দীর্ঘদিন ধরেই চাচ্ছে জুলাই গনঅভ্যুত্থানে প্রোগ্রাম করতে। আমরা বার বার তাদেরকে বুঝিয়েছি যে এটাতো সরকারী অফিস। এখানে তো কোন জুলাই মঞ্চ করা ঠিক হবেনা। জায়গাটি টিন দিয়ে বেড়া দেয়া ছিলো। আজকে তারা এসিল্যান্ড অফিসের সেই বেড়া ভেঙ্গে ঢুকেছে। তারা আমার ও এসিল্যান্ড এমনকি থানা থেকেও অনুমতি নেয়নি। পরবর্তীতে তাদেরকে বলেছি এখানে সরকারি অফিস এখানে প্রোগ্রাম করা ঠিক হবেনা, অন্য কোথাও প্রোগ্রামটা করেন। তারা এখানেই করবে। তাদেরকে অনেকবার বুঝানো হয়েছে। সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করবে। কিন্তু সরকারি অফিস, অফিসের নিরাপত্তা ও গোপনীয় নথি আছে এবং এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। বাঁধা দেয়ায় এসিল্যান্ডের সাথে দুর্ব্যবহার করেছে তারা। এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে আমরা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews