রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মাভাবিপ্রবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫



জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) সকাল ১০ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি বিজয় র‍্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ১২ তলা একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া দুপুর ০১ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ০৫ টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  রাত ০৮ টা ৩০ মিনিটে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।‎পালিত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews