বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে বিশ্ব হাতধোয়া  দিবসে র‌্যালী  ও আলোচনা সভা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্য ও ডিউটি অফিসারের সাথে খারাপ আচরণ ও লাঞ্ছিত করেছেন এক নারী বেগম খালেদা জিয়ার নামে কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় পাগলা কুকুরের আতঙ্ক, দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ মুড়িকাটা পেঁয়াজ আবাদে স্বপ্ন বুনছেন চাষীরা

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫



টাঙ্গাইলে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে জেলার ৯ জন শহিদের কবরে শ্রদ্ধা জানানো হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি।
এসময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরা হয় সবার মাঝে।
অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews