রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভান্ডারিঘাট ব্রিজের চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার জনসাধারণের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎ! চাঁদাবাজির মামলায় বাউফলের দুই সাংবাদিক কারাগারে বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫




দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ উপস্থাপন এমএফআরও এর অবস্থান স্পষ্ট করা বিষয়ে গণমাধ্যম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেন, এমএফআরও কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।

প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন,উক্ত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারীভাবে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন এবং কোনভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এসব সরকারী জমি ৩ বাহিনীর (বিমান, নৌ, সেনা) কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারী সংস্থা যা সম্পূর্ণ আইনানুগভাবে এবং প্রতিষ্ঠিত নিয়ম নীতিমালার মধ্য থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। আইনের ব্যত্যয় করার কিংবা আইনের বাইরে এমএফআরও এর কাজ পরিচালনা করার কোন তথ্য কিংবা প্রমাণ এখন পর্যন্ত ৫ কলোনীর পক্ষ থেকে কেউ কোথাও উপস্থাপন করতে পারেনি। কিছু দালাল ও স্বার্থানে¦ষী মহল ৫ কলোনীর ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেশির ভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট বলেন তিনি। তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহবান জানান।

প্রেস ব্রিফিং উপস্থাপনকালে উপস্থিত ছিলেন, ২৫ বীর সার্পোট ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, সরকারী কৌঁসুলী এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।

আনভিল বাপ্পি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews