1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের স্মরণে দোয়া মাহফিল - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের স্মরণে দোয়া মাহফিল

শেখ সমশের আলী পীরগঞ্জ, ঠাকুরগাঁও,
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল করা হয়। পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে ফ্যাসিস্ট ও রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে জাতি যুগ যুগ স্মরণ করবে বলে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও অন্যান্য সংগঠন শহরে বিভিন্ন কর্মসূচী পালন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান। বক্তব্য দেন সাবেক এমপি, পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান (জাহিদ), থানা বিএনপি’র সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউএনও রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এম.এন ইশফাকুল কবীর, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম, কমিউনিষ্ট পার্টি পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মতুর্জা আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আবু সালেহ সিহাব, মেজবাহুল, আলমগীর কবীর, শাকিব আহম্মেদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট