মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

জুলাই আন্দোলনে নিহত বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ পাঁচবিবি উপজেলা প্রশাশনের!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫




জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে আন্দোলনরত অবস্থায় গুলিতে বিশাল শহীদ হোন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews