রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‌্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান।     পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।” তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‌্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews