বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

পঞ্চগড়ে পাঁচটি ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫




পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলার পাঁচটি ফিলিং স্টেশন ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন করে তা আদায় করা হয়েছে।

সোমবার বিকেলে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে বোদা থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মহসীন রব্বানী।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বোদা উপজেলার মেসার্স শাবাব ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা (ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারা অনুযায়ী), মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা (একই ধারায়), কাশরাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঞযব ঊীঢ়ষড়ংরাব অপঃ, ১৮৮৪ এর ৫ (৩) ধারা অনুযায়ী), নর্দান এলপিজি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা (একই ধারায়) এবং আটোয়ারী উপজেলার মেসার্স মাহি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা (ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারা অনুযায়ী)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, “পেট্রোল পাম্পগুলোতে ওজনে কম দেওয়ার অভিযোগ ও অন্যান্য আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এজন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews