ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু'জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)। রোববার রাতে (৪ আগস্ট) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করেন। এ সময় দু'জনকে আটক করা হয়। ওসি আরও জানান, গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে থাকে একটি অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ,ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা.আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম,চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রায়হান আলী, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সারোয়ার হাসান ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত