রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ

  • প্রকাশিত: সোমবার, ৪ অগাস্ট, ২০২৫




পটুয়াখালীর গলাচিপা থেকে কলাগাছিয়া পর্যন্ত প্রধান সড়কটির করুণ অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে করে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও শ্রমজীবী মানুষকে।

 

বৃষ্টি হলেই পুরো রাস্তা জলাবদ্ধ হয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কাদা—এই দুরবস্থার মধ্যেই চলাচল করছে যানবাহন। মাঝে মাঝে যানবাহন বিকল হয়ে পড়লে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পথচারীরা। এতে করে বাড়ছে ক্ষোভ ও হতাশা।স্থানীয়দের অভিযোগ, বারবার সড়ক সংস্কারের দাবিতে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। নির্বাচনের সময় জনদুর্ভোগের কথা বড় বড় করে বলা হলেও বাস্তবে দেখা যায়না কোনো কার্যকর পদক্ষেপ।একজন ভুক্তভোগী বলেন, “এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলতে হয়। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে কষ্ট হয়, রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে আরও কষ্ট। অথচ কেউ দেখে না।”

অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews