1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন

মো. সোলাইমান, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘জাগৃতি’র উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) জাগৃতি কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন হাটহাজারী পৌর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. শকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা যুবদলের সভাপতি মো. সাহিদুল আজম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জাগৃতি’র সভাপতি মো. ওসমান।এ চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসক পরামর্শ, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, নাক-কান গলা ও ফ্রি খতনা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।সার্বিক চিকিৎসাসেবা তত্ত্বাবধান করেন:

ডা. হাফিজুর রহমান, ডা. ইকবাল হোসেন রিমন, ডা. মহিবুল্লাহ আহমদ, ডা. মিজানুর রহমান, ডা. মহিবুর রহমান ,ডা. সামিউর রহমান, এ সময় মানবতার ব্লাড ডোনার্স সংগঠনের পক্ষ থেকে সেবা প্রদান করেন: সাকিল, জাবেদ, ওসমান ও আতিকুল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।” উল্লেখ্য, ‘জাগৃতি’ ২০০৫ সাল থেকে নিবন্ধিত একটি সামাজিক সংগঠন হিসেবে হাটহাজারীতে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট