মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্পূর্ণ -নজরুল ইসলাম খান

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “আগামী দিনে যদি মহান আল্লাহ তায়ালা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে সকলের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন হবে। আমরা বিশ্বাস করি, আলেমসমাজ ও সকলের  দিকনির্দেশনা ও দোয়া ছাড়া দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়।”

গত শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকালে তিনি ও বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য জনাব সালা উদ্দিন আহমেদ  চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তারা  আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন। সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান আরও বলেন, “দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্পূর্ণ। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া সব মত ও শ্রেণির মানুষকে নিয়ে কাজ করেছেন। আমরাও সেই নীতিতে বিশ্বাসী। সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, তবুও আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর।” এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আল্লামা শফী ও বাবুনগরী হুজুরের কবর জিয়ারত করতে এসেছি। ২০১৩ সালের শাপলা চত্বরে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আজকের আলোচনায় বর্তমান নেতৃত্বের সাথেও আমাদের মতবিনিময় হয়েছে। জুলাই সনদ নিয়েও কথা হয়েছে।”তিনি আরো বলেন জুলাই সনদের ৮২৬ টি প্রস্তাবনার মধ্যে  ৫১ টি বাদে বাকি সবগুলোতে এক মত হয়েছি,১১৫ টিতে ভিন্ন মতামত ও আমাদের মতামত দিয়ে পেশ করেছি। জুলাই সনদ বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তাতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews