বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় পাগলা কুকুরের আতঙ্ক, দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ মুড়িকাটা পেঁয়াজ আবাদে স্বপ্ন বুনছেন চাষীরা সুনামগঞ্জে যুবদলের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে সিংড়া জাতীয় উদ্যান রক্ষায় আট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেরিন ড্রাইভে পর্যটন প্রতষ্টানগুলো উচ্ছেদ আতঙ্কে, ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু: আইসোলেশন ছাড়াই চলছে চিকিৎসা দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে সরকারি মূল্যে সার পাচ্ছেনা কৃষক, ক্ষোভের শেষ নেই!

  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫




পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের কৃষকরা সরকারি মূল্যে সার কিনতে পা”েছনা বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অশান্তি বিরাজ করছে। জানা গেছে, পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের ১৭৩টি গ্রামে কৃষকরা আমন ধান রোপন করেছে। বর্তমানে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা ধান রোপন করা ও ধান ক্ষেতে পরিচর্যা করার কাজে ব্যস্ত রয়েছে। ৫০ কেজির বস্তা ইউরিয়া সার সরকারি মূল্য ১৩৫০, এমওপি ১০০০, ডিএপি ১০৫০ ও টিএসপি ১৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্ধারিত মূল্যে কৃষকরা সার কিনতে পারছেনা। সরকারি মূল্যের চেয়ে ২০০-৫০০ টাকা বেশি দরে কৃষককে সার কিনতে হ”েছ বলে শনিবার উপজেলার ভেমটিয়া গ্রামের কৃষক নুরুল হুদা, হেফজুর রহমান, ভাকুড়া গ্রামের শাহজালাল, জাবরহাট এলাকার সলেমান আলী, রঘুনাথপুর মুন্সিপাড়া এলাকার ইব্রাহিম, সিংগারোল গ্রামের আইয়ুব আলী সহ ২৪ জন কৃষক এ প্রতিনিধিকে বিষয়টি অবগত করেন। সরকারি মূল্যে কৃষকরা সার কিনতে না পারলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে বলে কৃষক আইয়ুব আলী জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান জানায়, কৃষকদের কাছে সারের দাম বেশি নেওয়া হলে সার বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যব¯’া নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews