শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

গোবিন্দগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫




গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকাল সোয়া ৫টায় পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন – পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর গুচ্ছগ্রাম (আশ্রয়ণ প্রকল্প) এলাকার মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল-আমিন বিশ্বাস (৪২) এবং আল-আমিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সামনে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকা ৩ যাত্রীর শরীর তল্লাশি করে। এসময় তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২.৫ কেজি করে মোট ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews