1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আটোয়ারিতে প্রাইমারি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

আটোয়ারিতে প্রাইমারি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠিত

মোঃ আব্দুস সোবহান (আটোয়ারি প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় প্রাইমারি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ করতে উপজেলার সীমান্ত ঘেষা ১০ নং কাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯৯ নং পশ্চিম নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫’।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শন করা ছাড়াও শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনায়ারুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনতা বলতে আমাদের শিক্ষার্থীরা বুঝতো ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, পাক-হানাদার বাহিনী, রাজাকারের মতো শব্দ গুলো। কিন্তু জুলাই ২৪এর অভ্যুত্থান পরবর্তী আবু সাঈদ কে? কারা কেনো গুলি করলো, মুগ্ধ পানি লাগবে কেন বলেছিলো, শেখ হাসিনা কেন ছাত্রদের উপর গুলি চালালো এমন প্রশ্নের উত্তর জানতে চায়। এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়াতে দৃঢ় প্রত্যয়ী করে তুলছে “জুলাই পুনর্জাগরণ ২০২৫”।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন কাটালী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ বাবুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট