বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়ীয়ায় সিএনজির ধর্মঘট প্রত্যাহার।

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনের কর্মবিরতি শেষে ধর্মঘট প্রত্যাহার, আজ থেকে চলবে সিএনজি।
গাড়ি জব্দ, পুলিশি হয়রানি ও জেলায় স্বাভাবিক চলাচলের দাবিতে টানা তিনদিন কর্মবিরতি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালক ও মালিকরা। ফলে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

তবে অবশেষে শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম। তিনি জানান, আগামীকাল (বুধবার) থেকে জেলার সড়কে স্বাভাবিকভাবে চলাচল করবে সব সিএনজি অটোরিকশা।

তিনি বলেন, আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। তাই আমরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করছি।
এদিকে ধর্মঘট প্রত্যাহারের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews