1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিএমপি’র পাঁচলাইশ থানার দুর্দান্ত অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

সিএমপি’র পাঁচলাইশ থানার দুর্দান্ত অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার পুলিশের নিরবিচার ও পেশাদার অভিযান ফের একবার নজর কেড়েছে নগরবাসীর। দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আহসানুল হককে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পাঁচলাইশ থানার ওসি মোঃ সোলায়মান এবং সুনামধন্য পুলিশ কর্মকর্তা এসআই মোঃ নুরুল আবছার। গত ২৭ জুলাই ২০২৫ তারিখ, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পাঁচলাইশ থানাধীন হিলভিউ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযানটি পরিচালিত হয় সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) ও ওসি মোঃ সোলায়মান সাহেবের সার্বিক তত্ত্বাবধান ও কৌশলগত দিকনির্দেশনায়। অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই মোঃ নুরুল আবছার, যিনি কেবল দক্ষ তদন্ত কর্মকর্তা হিসেবেই নয়, একজন দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য হিসেবে এলাকায় পরিচিত। তাকে সহযোগিতা করেন এসআই আশরাফ উদ্দিন সরদার, এএসআই সুজন বড়ুয়া, এএসআই রুকন উদ্দিন, এএসআই আব্দুল্লাহ মাসুদ পাটোয়ারী এবং এএসআই লিটনুর রহমান জয়সহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি মোঃ আহসানুল হক, পিতা: মৃত আবদুস সোবহান, মাতা: জাহানারা বেগম, ঠিকানা: ফ্ল্যাট নং-৪০৪, রোড নং-০১, হাউজ নং-২৩, নাসিরাবাদ হাউজিং সোসাইটি, প্রোপ্রাইটার- আল ফ্যাশন লিমিটেড। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন আদালতে দায়রা ও সিআর মিলিয়ে মোট ৯টি পরোয়ানা জারি ছিল। এর মধ্যে ৮টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ১টি মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন।

পরোয়ানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য: দায়রা-১৩৪৪/২১,দায়রা-১৩৫৬/২১,দায়রা-৫৬৮/২১,দায়রা-৫৭২/২১,দায়রা-৫৭৩/২১,দায়রা-১৩৪৮/২১,দায়রা-১৩৫৭/২১,

দায়রা-৬৭৫৯/২৩,সিআর-১৫৯/২১,এসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হওয়া সত্ত্বেও আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশের পেশাদার তৎপরতায় তার গোপন আস্তানা শনাক্ত করে সফলভাবে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান বলেন,

“পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের থানা সদা প্রস্তুত। শহরে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো ছাড় দিচ্ছি না। প্রতিটি অভিযান সুনির্দিষ্ট পরিকল্পনা ও তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।” অভিযানকারী প্রধান কর্মকর্তা এসআই মোঃ নুরুল আবছার বলেন, “আমরা নিয়মিত পরোয়ানাভুক্ত আসামিদের চিহ্নিত করছি এবং প্রয়োজনীয় অভিযান চালিয়ে গ্রেফতার নিশ্চিত করছি। পুলিশের দায়িত্বশীলতা ও সাহসিকতার কারণেই এ ধরনের সাফল্য সম্ভব হয়েছে।” এই সফল অভিযানে ওসি মোঃ সোলায়মান এবং এসআই নুরুল আবছারসহ পুরো টিমের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধী সমাজ। তারা মনে করেন, পাঁচলাইশ থানা পুলিশের এই নিরবিচারে ও সাহসিকতাপূর্ণ অভিযান চট্টগ্রামে অপরাধ নির্মূলে একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে থাকবে। সিএমপি’র পক্ষ থেকেও এমন পেশাদার সফলতায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। অপরাধী যতই চতুর হোক, আইনের হাত যে অনেক লম্বা—তা আবারও প্রমাণ করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট