1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবীনগরে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স মেলা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নবীনগরে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স মেলা

মোঃ শওকত আলী,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনদপুর ইউনিয়নের দীর্ঘ দেড়মাস পর নিয়মিত চেয়ারম্যান রবিউল এর অনুপস্থিতিতে নাগরিক সেবা সচল রাখতে গত ০৮ জুলাই জেলা প্রশাসক কর্তৃক প্রশাসক হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন। উল্লিখিত সময়ে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে ইতিমধ্যে তিনি কাজ করছেন৷ নাগরিক সনদ, জন্ম মৃত্যু সনদ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। নবীনগরের মধ্যে অন্যতম বৃহৎ বাজার হচ্ছে বাঙরা বাজার। ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স প্রদান করতে আজ সোমবার শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ কর্তৃক একদিনের ট্রেড লাইসেন্স মেলা। সকাল থেকে সরেজমিনে দেখা যায় শতাধিক ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মেলা থেকে নির্ধারিত ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করছেন।

জিনদপুর ইউনিয়নে কৃষি পণ্য ব্যবসায়ী জীবন মিয়া জানান, এই প্রথম এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সহজেই ভোগান্তি ছাড়া ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছি।

ইউনিয়ন প্রশাসক মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, নাগরিক সেবা সচল করতে আমাদের এই উদ্যোগ। যেহেতু জুলাই মাসে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার জন্য ব্যবসায়ীদের বাধ্যবাধকতা রয়েছে, তাদের কাজকে একটু দ্রুত এবং সহজবোধ্য করার জন্য আমাদের পরিষদ এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা বেশ সাড়া পাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট