শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

সন্তানের অর্জন-আনন্দে শরিক হলেন বাবা

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫




গত ২৬ জুলাই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত ১১ তম সমাবর্তন ২০২৫ রাজধানী ঢাকার সংরক্ষিত এলাকায়  অবস্থিত  ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে কয়েকদিন ধরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। গ্র্যাজুয়েটরা সমাবর্তনের গাউন পরে বন্ধু, সহপাঠী, পরিচিতদের নিয়ে সেইসব স্মৃতি ফ্রেমবন্দি করে রাখছেন । কেউ কেউ তাদের বাবা-মাকে সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে নিয়ে এসেছেন।অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে। তাদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন গ্র্যাজুয়েট সন্তানরা। কেউ কেউ মা-বাবার গায়ে জড়িয়ে দিচ্ছেন গাউন, হ্যাট। তাদের নিয়ে ঘুরছেন পুরো সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে । ছেলে-মেয়ের এমন অর্জনে মুখে হাসির কমতি নেই মা-বাবাদের।

শিক্ষার্থীরা বলছেন, এমন একটি দিনের জন্য অপেক্ষা করছিলেন তারা। মা-বাবাকে নিয়ে সমাবর্তন নেওয়া তাদের স্বপ্ন। মা-বাবারাও বলছেন, আজ তাদের গর্বের দিন। সন্তানের সমাবর্তনে অংশ নিয়ে আনন্দের সীমা নেই তাদের।

সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে দেখা হয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে সমাবর্তন নেওয়া ২০২০-২১ সেশনের কম্পিউটার সাইন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং এর সেরা ছাত্রদের মধ্যে একজন মোঃ মোনেম শাহরিয়ার রাফি’র সঙ্গে। সমাবর্তনে তিনি গোপিবাগ, ঢাকা থেকে বাবাকে সাথে নিয়ে এসেছেন।তার পিতা -মোঃ নাসির উদ্দিন মিলন একজন বিশিষ্ট সাংবাদিক,মাতা- তাহমিনা নাসির  লিপি একজন গৃহিনী। অনুভূতি জানতে চাইলে দৈনিক ভোরের আওয়াজকে তিনি বলেন, ‘মা-বাবাকে আগেই বলেছি সমাবর্তনে আসতেই হবে।কিন্তু মা পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে শুধূমাত্র বাবাকে নিয়ে এসেছে। বাবাকে নিয়ে আসতে পেরে গর্ববোধ করছি। এই  ডিগ্রি অর্জনে শাহরিয়ার রাফিসহ তার পরিবারের সকলেই গর্বিত।সাংবাদিকদের প্রশ্ন উত্তরে শাহরিয়ার রাফি তার এই অর্জন পরিবারের জন্য উৎসর্গ করেন। আমার আনন্দ বেড়ে গেছে হাজারগুণ।

উচ্ছ্বাস প্রকাশ করে তার পিতা মোঃ নাসির উদ্দিন মিলন বলেন, ‘ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পর থেকেই স্বপ্ন ছিল তার সমাবর্তনে যাব। আমার যে আজ কত খুশি লাগছে বুঝাতে পারব না। আমার আজ স্বপ্ন পূরণের দিন।’ তার বাবা আরও বলেন, ‘আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। ছেলের সমাবর্তন উপলক্ষে মাসখানেক আগে থেকেই এই প্রস্তুতি ছিল। আমার জীবনের চেয়ে ছেলের সমাবর্তনে আমি আনন্দিত।’

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান   জানাবা  মাহবুবাহক। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন  রায় পোদ্দার।আরও উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কামরুল আহসান সহ আরো অনেকে । এক পর্যায়ে মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট  মাহাথির মোহাম্মদ এক ভিডিও বার্তায় মোনেম শাহরিয়ার রাফি সহ  সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews