মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

গলাচিপা পৌর শহরে ওষুধ প্রতিনিধিদের হয়রানি, গাড়ি রাখলেই মুদির দোকানদারদের হুমকি!

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (MR) প্রতিনিয়ত চরম হয়রানির শিকার হচ্ছেন। মেডিসিন পট্টি ছাড়া শহরের কোথাও তাদের গাড়ি রাখার নির্ধারিত স্থান নেই। ফলে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে গেলে বিভিন্ন মুদি দোকানদারদের বাধা, অশালীন ভাষা, এমনকি হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের।

ওষুধ কোম্পানির একাধিক প্রতিনিধি অভিযোগ করেন, “আমরা বৈধ রোড পারমিট থাকা সত্ত্বেও গাড়ি রাখার সুযোগ পাচ্ছি না। শহরের যত্রতত্র দোকান গজিয়ে ওঠায় ও রাস্তায় দখলদারিত্বের কারণে আমরা গাড়ি রাখলেই হুমকি-ধমকি খেতে হয়।” স্থানীয় সচেতন মহলের মতে, পৌর কর্তৃপক্ষের যথাযথ পরিকল্পনার অভাবে এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। যেখানে ব্যবসায়ীদের জন্য সুশৃঙ্খল পার্কিং নীতিমালা থাকা দরকার ছিল, সেখানে উল্টো ওষুধ প্রতিনিধিরা হয়রানির শিকার হচ্ছেন।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে শহরের পরিবেশ আরও বিশৃঙ্খল হবে এবং পেশাগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিনিধিদের কাজ ব্যাহত হতে থাকবে। গাড়ি রাখার জন্য নির্ধারিত পার্কিং স্পট বরাদ্দ, রোড পারমিটের সম্মান এবং অবৈধ হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews