মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

পঞ্চগড়ে জুলাই পুর্ণজাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫




পঞ্চগড়ে জুলাই পুর্ণজাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এক যোগে শপথ বাক্য পাঠ করান মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
এতে পঞ্চগড় জেলার সরকারি অডিটোরিয়াম হলরুমে যুক্ত হন জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদরাসা, স্কুলের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শপথ পরবর্তী অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা কেএম আব্দুল হালিম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা উপদেষ্টার পাঠ করানো শপথের আলোকে সমাজকে সুন্দর ও নারী, শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews