সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫




★বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে জাকির-শাহনেওয়াজ ,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করতে সম্প্রতি ক্লাবের সদস্যদের সিদ্ধান্তক্রেমে বর্তমান কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল এস-এর প্রতিনিধি হীরা আহমেদ জাকির-কে সভাপতি ও এনটিভি অনলাইন প্রতিনিধি শাহনেওয়াজ শাহ্ কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে সহসভাপতি হয়েছেন মোঃ মোস্তফা কামাল খাঁন সোহেল (দৈনিক বাংলাদেশ পোস্ট), মোহাম্মদ মহসিন আলী (দৈনিক প্রজাবন্ধু) ও মোহাম্মদ সেলিম চৌধুরী (দৈনিক সময়ের আলো)। যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ কেফায়েত উল্লাহ শরীফ (দৈনিক জবাবদিহি), কোষাধ্যক্ষ পলাশ কুমার দাস (দৈনিক চিত্র), দপ্তর সম্পাদক এসএম গোলাম কিবরিয়া (মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক মাহমুদ হাসান সুমন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কার্যকরী সদস্য মোঃ শ্রাবন (চ্যানেল নিউজ) ও মোঃ লিটন মিয়া (মাসিক সূর্য শপথ), সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম (দৈনিক দেশ প্রতিদিন) ও মাসুম মিয়া (অনুসন্ধান টিভি)।

নবগঠিত এই কমিটি আগামী দিনে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews