1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

মোঃ কামরুজ্জামান
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ঝাউডাঙ্গা কলেজে আজ সকালে এসএসসি ও সমমান পরীক্ষায় অ+ গ্রেড প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কলেজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়কে স্বীকৃতি জানিয়ে তাদের উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান, ভাইস চ্যান্সেলর, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ বরিশাল জেলা জনাব শেখ ফারুক হোসেন, পূবালী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের ডিজিএম ও আঞ্চলিক ব্যবস্থাপক জনাব শেখ মোঃ সামছুদ্দোহা এবং ডিজিএম ও বিভাগীয় প্রধান জনাব মোঃ রবিউল আলম। অনুষ্ঠানে কলেজ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন সভাপতিত্ব করেন এবং অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার জন্য উৎসাহ প্রদান করেন। ঝাউডাঙ্গা কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে অর্থের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে বাধা আসবে না এবং কলেজে পাঠদান স্বচ্ছন্দ ও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট