শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

গোবিন্দগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসইডিপি এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫




পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকতা মামুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক (স্কুল ) রাশেদুল ইসলাম,গোবিন্দগঞ্জ সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ । এছাড়াও
অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থী তাদের অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও গর্বে আপ্লুত হয়।

অনুষ্ঠানের শুরুতেই দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন শিক্ষকদের নৈতিকতার অভাব রয়েছে। শিক্ষকদের নৈতিকতার অভাবের কারণে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, শিক্ষা অর্জনের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দারা একদিন দেশ ও জাতীর কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।
এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করেছে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews