1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বোদায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

বোদায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ

মামুন, বোদা (পঞ্চগড়)
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপি’র উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৩ জুলাই) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসারক্ষণ কর্মকর্তা মুন্সী মুহঃ আব্দুল মান্নান, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ।
উপজেলার ২০২২-২৩ শিক্ষাবর্ষে বোদা উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার ৩৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী শিক্ষা বৃত্তি অর্জন করে। তাদের প্রত্যেককে অগ্রনী ব্যাংক আইবাসের মাধ্যমে এসএসসি/দাখিল শিক্ষার্থীদের ১০ হাজার এইচএসসি/আলিম শিক্ষার্থীদের ২৫ হাজার করে তাদের এ্যাকাউন্টে জমা করে সরকার। শিক্ষাথী, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, অভিবাবক প্রতিষ্ঠানের সভাপতিকে অনুষ্ঠানে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট