মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মিশনমোড়ে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ড্রাইভিং ৪টি, হেলমেট ৫টি, রেজিস্ট্রশন ১টি মামলায় মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আহাদ ও ক্যাপ্টেন সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) কালাম। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews