সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

সেনাবাহিনীর চিকিৎসা গলাচিপায় শতশত অসহায় মানুষের পাশে দাঁড়াল সশস্ত্র বাহিনী

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় দেশপ্রেম, মানবিকতা ও সেবাব্রত—এই মূলনীতিকে ধারণ করে বরিশাল এরিয়া কমান্ডের অধীন ৭ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গলাচিপায় অনুষ্ঠিত হলো এক বিশাল চিকিৎসা সহায়তা কর্মসূচি।বিএ-৪৪২৭ মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল মহোদয়ের দূরদর্শী নির্দেশনায় এবং ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিএ-৪৬৮৯ ব্রিগেডিয়ার জেনারেল মো: সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি এর প্রত্যক্ষ উপস্থিতিতে গলাচিপা উপজেলায় সেনাবাহিনী কর্তৃক এক দুর্লভ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

সকাল ৮.৩০ ঘটিকা থেকে দিনব্যাপী ক্যাম্পটি পরিচালনা করেন মেডিকেল অফিসারসহ মোট ১৪ জনের একটি প্রশিক্ষিত চিকিৎসা দল। সিনিয়র ওয়ারেন্ট অফিসার বখতিয়ার উদ্দিন আহাম্মেদ  জানান  কর্মসূচিতে অন্তত ৫০০ থেকে ৭০০ জন রোগীকে সেবাদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews