1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সীতাকুণ্ডে ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর এবং ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

সীতাকুণ্ডে ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর এবং ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর করে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

সীতাকুণ্ড মডেল থানার অভিযোগের বিবরণে জানা যায়, মুরাদপুর ইউনিয়নে ৭ শতক সম্পত্তি চট্টগ্রাম জেলার হাটহাজারী অধিবাসী মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী খরিদ করে সেখানে ঘর নির্মাণ করেন।ঘর নির্মাণ করার পর থেকে মুরাদপুর ইউনিয়নের আকবর হোসেন, ইউসুফ আলী, আকিব উদ্দীন ও গিয়াস উদ্দীন রাসেল জায়গার মালিক দিদারুল আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর হোসেনগং ক্ষিপ্ত হয়ে গত বুধবার গভীর রাত ২টায় সন্ত্রাসী বাহিনী নিয়ে টিনের ঘরটি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে দিদারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাসেলের পিতা কেনু মিয়ার নামে ২৩.০৬.৭৭ ইং ২৩০৩ নং বুয়া দলিল সৃজন করে নামজারি করেন এবং জমিটি বিক্রি করার পায়তারা করেন, কিন্তু জায়গার প্রকৃত খরিদা মালিক আবুল কালাম বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অধীনে রাসেলের পিতার নামজারির বিরুদ্ধে আপত্তি দিলে নামজারি বাতিল হয়ে যায় এরপর থেকে রাসেল আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি ও হয়রানি করে। পরবর্তীতে সর্বশেষ মোঃ জসিম উদ্দিন এর মালিক দিদারুল আলম চৌধুরী খরিদ করার পর থেকে তাকে বিভিন্ন হয়রানি করার পর তার  কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এদিকে দিদারুল আলমের কেয়ারটেকার মোঃ জসিম উদ্দীন এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে বিবাদীগণ জসীমউদ্দীনকে প্রাণ নাশের  হুমকি দেয়। তাই উপায়ন্তর না পেয়ে জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট