বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার 

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫




নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া (২৭) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

’সমরে আমরা শান্তিতে আমরা  সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র কে সামনে রেখে  হত্যা, ধর্ষণ,মাদক, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।গত ১৯ জুলাই বিকেলে নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান এর নেতৃত্বে একাধিক চৌকস আভিযানিক দল যৌথভাবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বেলতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৃত ফকির উদ্দিনের ছেলে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেফতার করে।জানা যায়, সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের কাছে টাকা নিয়ে, বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো। পুলিশ তাকে একাধিকবার ধরতে গেলে সে পালিয়ে যায়। সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  সেলিম মিয়াকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews