1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রংপুর নগরীতে এলপিজি গ্যাস স্টেশনে মেইন ট্যাংক বিস্ফোরণে নিহত ০১ আহত অন্তত ১০ জন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

রংপুর নগরীতে এলপিজি গ্যাস স্টেশনে মেইন ট্যাংক বিস্ফোরণে নিহত ০১ আহত অন্তত ১০ জন

সানোয়ারুল ইসলাম সোহান, রংপুর
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

‎বিকট শব্দে কেঁপে উঠলো রংপুরের সিও বাজার। হঠাৎ ঘটে যাওয়া একটি ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তেই বদলে যায় এলাকার চিত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।


‎মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে আজ দুপুরে ঘটে ভয়াবহ এই গ্যাস বিস্ফোরণ। ঘটনার সময় দুইটি চলন্ত বাস, একাধিক ব্যক্তিগত গাড়ি এবং ১০ টির ও অধিক অ্যাম্বুলেন্সও ছিল ঘটনাস্থলেই।‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হঠাৎ এক তীব্র বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিহিত একজন, আহত হন অন্তত ১০ জন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়।‎এলাকাবাসীরা জানায়, আশেপাশের বসত বাড়িতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির থাই গ্লাস ভেঙ্গে গেছে অনেকেরই।‎নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, ধারণা করা হচ্ছে তিনি ওই সেন্টারের একজন কর্মচারী।”‎সেইসাথে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের দোকানপাট ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ‎ঘটনায় উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন “আমরা খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছি। তারপর ধ্বংসযোগ্য স্তূপ দেখি ‎এখনো অনুসন্ধান চলছে – এলপিজি গ্যাস লাইনের কোন ত্রুটি থেকেই কি এই বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।” ‎এই মর্মান্তিক দুর্ঘটনায় রংপুর শহরের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণকে সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ‎এলাকাবাসীর দাবি, গ্যাস ও দাহ্য পদার্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা হলে যে কোন সময় ঘটতে পারে এমন প্রাণঘাতী দুর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট