1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গণজাগরণে রূপ নেওয়া লঞ্চযাত্রা: গলাচিপা থেকে ঢাকার পথে জামায়াত নেতাকর্মীরা - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: তেল, মাটি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! শিবালয়ে মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালে রেখে মামলা: অভিযোগ নিহতের পরিবারের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) ব্যাটারি কারখানার দূষণে শিশুর বেদনাদায়ক মৃত্যু! নরসিংদীতে ভুয়া এনটিআরসিএ সনদে শিক্ষক নিয়োগ: ৫ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা! বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন!

গণজাগরণে রূপ নেওয়া লঞ্চযাত্রা: গলাচিপা থেকে ঢাকার পথে জামায়াত নেতাকর্মীরা

মোঃ হেলাল উদ্দীন ,গলাচিপা
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

আজ শনিবার ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৭ দফা দাবির সমর্থনে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক শুক্রবার বিকেলে ঢাকার উদ্দেশে লঞ্চযাত্রা শুরু করেছেন।

উৎসবমুখর পরিবেশে ব্যানার, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে তারা গলাচিপা লঞ্চঘাটে মিছিল সহকারে জড়ো হন। লঞ্চঘাট এলাকায় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক। মিছিলে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক মো. শাহ আলম মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই যাত্রায় অংশ নিয়েছেন। লঞ্চে থাকা কর্মীদের ভাষ্য, “এই ৭ দফা শুধু জামায়াতের নয়, দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের আহ্বান। আমরা গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে ঢাকায় যাচ্ছি।”উল্লেখ্য, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব।গলাচিপা থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

অনেকে মনে করছেন, গলাচিপা থেকে রওনা দেওয়া এই লঞ্চযাত্রা যেন কেবল একটি সমাবেশে অংশগ্রহণ নয়, বরং এটি এক ধরনের গণজাগরণ ও জনচেতনার বহিঃপ্রকাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট