মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জুলাই আগষ্টে শহীদ আবু সাঈদের বাড়ি পঞ্চগড়ে দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের বাড়িতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪ সালের ১৯ জুলাই আবু সাঈদ শহীদ হন।
১৯ জুলাই শনিবার দুপুরে আবু সাঈদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্বার মাগফেরাত এবং আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোদা উপজেলা শাখা আয়োজন করে।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানেরহাট এলাকায় নিহত আবু সাঈদের বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবু সাঈদের পুত্র আল আমিন তার বক্তব্যে বলেন, আমাদের দাবি তিনি যেন আমাদের পরিবারের পাশে দাঁড়ায়। আমার বাবা মারা যাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। সে দায়িত্ব হিসেবে ভবিষ্যতেও যেন তিনি আমাদের পরিবারের পাশে থাকেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, আবু সাঈদ যখন পুলিশের গুলিতে শহীদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। মারা যাওয়ার পর তার লাশ খুজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা এম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়। তিনি আরও বলেন, ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সকল দলত একত্রিত হয়ে নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানান। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য না দেওয়ার জন্য আহবান জানান। এসময় শহীদ আবু সাঈদের স্ত্রী বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews