বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

বাউফলে ব্যবসায়িকে জামায়াত নেতার মারধর ও গুমের হুমকি! থানায় লিখিত অভিযোগ!

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫




পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়িকে প্রকাশ্যে মারধর ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মহিবুল্লাহ লিখিত অভিযোগ দিয়েছেন বাউফল থানায়।

ভুক্তভোগী মহিবুল্লাহ বিলবিলাস এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল করিম সরদারের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিলবিলাস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।মহিবুল্লাহ জানান, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় জামায়াত নেতা আবদুস সোবহান প্যাদা, আজাদ খানসহ কয়েকজন তাকে প্রকাশ্যে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তারা তাকে গুম করে ফেলার হুমকিও দেয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলচে দাগ দেখা গেছে।তিনি আরও বলেন, “তারা বলেছে, সুযোগ পেলে আমাকে গুম করে ফেলবে। আমি এখন নিজের জীবন নিয়ে শঙ্কিত। স্থানীয়রা এগিয়ে না এলে হয়তো বড় কিছু ঘটে যেত।”অভিযুক্ত আবদুস সোবহান প্যাদা বাউফল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং অপর অভিযুক্ত আজাদ খান জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের আপন বড় ভাই।অভিযোগ অস্বীকার করে আবদুস সোবহান প্যাদা বলেন, “মারধর বা গুমের হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বাউফলে জামায়াতের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews