শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

কালিহাতীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ু আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫




টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়ুকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, একটি কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তিন সেট তাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এলেঙ্গার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে এ অভিযান পরিচালিত হয়।।গ্রেফতারকৃতরা হলেন,।মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), এবং পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, কম্বল ও তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ১৮ জুলাই(শুক্রবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews