মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

দুই শিক্ষার্থীর বিরুদ্ধে SISP বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫




বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করতে কাজ করা একটি বেসরকারি অলাভজনক সংস্থা Shaker International Scholarship Program (SISP)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দুজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্ম-শিক্ষা কর্মসূচির সদস্য প্রতারণা ও চুরির মাধ্যমে বিশাল আর্থিক ক্ষতি সাধন করেছে।

 

অভিযুক্তরা হলেন: সামিয়া ইসলাম ফারজানা, অনার্স শিক্ষার্থী, তিতুমীর সরকারি কলেজ; পিতা: মো. ইদ্রিস আলী রানা, মাতা: মোসাম্মৎ শিল্পী বেগম; ঠিকানা: হাউজ নং ২/১৯/৪৮, ফ্ল্যাট ৩-এ, রোড নং ১০, মোহাম্মদপুর হাউজিং, আদাবর, ঢাকা ও মো. শাহেদ আনোয়ার স্বাধীন, অনার্স শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ; পিতা: শাহ মো. রফিকুল ইসলাম, মাতা: শাহনাজ পারভীন; ঠিকানা: আউচপাড়া শেখ হাজাড়ী রোড, নিশাত নগর, টঙ্গী পশ্চিম, গাজীপুর।

SISP-এর প্রতিষ্ঠাতা এম. শাকের বলেন, “ওরা বাহিরের কেউ ছিল না। আমরা ওদের লালন–পালন করেছি, পোশাক দিয়েছি, পড়াশোনার খরচ দিয়েছি—পরিবারের সদস্যের মতোই মনে করতাম” ”গত ১২ এপ্রিল, ২০২৫ইং, অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংগঠনের ১৮ লাখ টাকার বেশি নগদ অর্থ ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী চুরি করে, অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ড মুছে দেয়, অনলাইন সোসাল এ্যাকউন্টসমুহ মুছে ফেলে পালিয়ে যায়।” SISP গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে  এবং SISP-এর প্রতিষ্ঠাতাকে হুমকি দিচ্ছে। SISP বাংলাদেশের যুবকদের নিয়ে কাজ করা সকল বেসরকারি সংস্থা, মানবিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তারা সহায়তা প্রদান বা ডিজিটাল কার্যক্রমে কাউকে বাছাই করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। এই বিশ্বাসঘাতকতা শুধু সম্পদের ক্ষতি নয়—এটি উপকারদাতা ও উপকারভোগীর মধ্যে এক পবিত্র আস্থার চরম লঙ্ঘন।তিনি আরও বলেন “আমরা ভালোবাসা ও সহযোগিতার জন্য এসেছিলাম—আপনাদের সন্তানদের জীবনে পরিবর্তন আনতে। কিন্তু আমরা যা রেখে যাচ্ছি, তা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং একটি গভীর নৈতিক আঘাত—যা এসেছে তাদের হাতেই, যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম।” এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে—মামলা নম্বর: CR-371/2025 .

SISP সাংবাদিক, নাগরিক সমাজ এবং ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো প্রতিটি ব্যক্তিকে আহ্বান জানানো হচ্ছে— তারা যেন ঐক্যবদ্ধ হয়ে বিশ্বাসঘাতকতাকে প্রকাশ করতে সাহায্য করে । যোগাযোগের জন্য:  ০১৭৭৭-৫০৩৭০২ / ০১৯২৪-৮৬৩৩৯৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews