বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

‎জয়পুরহাটে সমবায় সমিতির নির্বাচনে সাইদুর সভাপতি নির্বাচিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫




‎‎ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুলাই বুধবার বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিআরডিবি হলরুমে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরোতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবারে ২জন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা হলো, কামরুজ্জামান মোল্লা রতন ছাতা মার্কা ও প্রভাষক সাইদুর রহমান চেয়ার মার্কা। ১৬০ জন ভোটার তাদের পছন্দমত প্রার্থীকে বিজয়ী করতে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেন। ‎নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন বিকেল সাড়ে ৩টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ফলাফলে চেয়ার মার্কার সভাপতি প্রার্থী প্রভাষক সাইদুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামরুজ্জামান মোল্লা রতন ছাতা মার্কা ৪২ ভোট পেয়ে ৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।‎এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে মোছাঃ মোমেনা বেগম, সদস্য ওয়াজেদ আলী, আব্দুল হক, সিরাজুল ইসলাম, রাফসান ছানি পিয়াস, সন্ধ্যা রানী ও মোছাঃ নাজমা বেগমসহ ৮ সদস্য কমিটি।‎ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রভাষক সাইদুর রহমান নির্বাচিত হওয়ার পর বিজয় উল্লাসে মেতে ওঠে তার সমর্থক ও ভোটারা। পরে বিজয় মিছিল করে পাঁচবিবি শহরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews