মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম

নবীনগরে শিক্ষার্থীদের মধ্যে ফল মেলা ও বিনা মূল্যে চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জাতীয় ফল মেলা উপলক্ষে দেশীয় ফল প্রদর্শন এবং সরকারি প্রণোদনা কার্যক্রমের আওতায় চলতি মৌসুমে নবীনগর উপজেলার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঠাল, জাম, নিম, বেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া নবীনগর উপজেলার ৫০টি এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ টি করে মোট ৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়। নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজীব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জনাব আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব সুজন মিয়া কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews