মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

জুলাই শহীদ দিবসে গলাচিপায় শ্রদ্ধা, স্মরণ ও তরুণ প্রজন্মে দেশপ্রেমের জাগরণ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা, আবেগাপ্লুত ,ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই শহীদ দিবস। আজ বুধবার, ১৬ জুলাই দুপুরে (দুইটাই )গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি (তদন্ত) জিলোন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের পক্ষে মোহাম্মদ কামাল হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, এবং সাংবাদিক ফোরামের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতেই আবু সাঈদ ও মুগ্ধ সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভার অন্যতম আকর্ষন ছিল শহীদদের জীবনীভিত্তিক একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনী। এতে আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য শহীদদের সংগ্রামী জীবন, তাদের আদর্শ এবং আত্মত্যাগের গল্প চিত্রায়িত হয়। ভিডিওটি চলাকালীন সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে তরুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস জানার আগ্রহ দেখা যায়। সভায় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের এক বেদনাময় স্মৃতি। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে শোষণ, দমন ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ জীবন দিয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, জাতির জন্য আত্মত্যাগকারী শহীদদের কবর অনেক জায়গায় অযত্নে পড়ে আছে। তাদের সম্মান রক্ষায় এসব কবর পাকা করে বাঁধাই করা খুবই জরুরি। এ ব্যাপারে দ্রুত সরকারি উদ্যোগ কামনা করা হয়। আলোচনায় শিক্ষার্থীদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। বক্তৃতায় তাঁরা শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, আবেগঘন এবং জাতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য মাইল ফলক নজির। এই দিবসটির মাধ্যমে গলাচিপাবাসী আবারও স্মরণ করলো, আমাদের আজকের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার কোনো আকস্মিক ঘটনা নয়, এটি হাজারো শহীদের আত্মত্যাগের ফল। উপস্থিতিদের মধ্যে অনেকেই বলেন এটি যেন প্রতিবছরই যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়। এটাই সরকারের প্রতি আহ্বান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews