মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড,২ দিনের ছুটি ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক টুলস বক্সের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বুধবার থেকে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই অবস্থিত জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক এবং ইনস্টিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর আকলিমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews