রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার!

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ  বাজেট ঘোষণা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫




দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫ -২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত ও  সাধারণ  বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন।বাজেটে আয় ধরা হয়েছে ৫৫ কোটি  ৯৪ লক্ষ ২০০ শত  টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৭০০ শত টাকা। উদ্বৃত্ত রয়েছে ৬০ হাজার ৫ শত টাকা। বাজেট উপস্থাপন অনুষ্ঠানে পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন,সেবেক পৌর জামায়াতের আমির আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান,ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি প্রমূখ।অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা -কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews