বিএনপি'র কেন্দ্রীয় ঘোষিত ১৫ মে থেকে জুলাইজুড়ে বিএনপি'র দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে অংশ হিসাবে রাজাহার ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকালে রাজাহার ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মুঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক ডিপটির সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতা হাসানুর রহমান চৌধুরী ডিউক।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মহলদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল, পৌর যুবদলের আহবায়ক ময়নুদ্দিন লিপন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব লিটন মণ্ডল, পৌর যুবদলের সদস্য সচিব ভারঃ আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক রানু মণ্ডল বাবু,যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক আ. হান্নান মাস্টার, যুগ্ম আহবায়ক আ. হাকিম, যুগ্ন আহবায়ক সোহেনুর রহমান সোহেলপ্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত