বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট:  জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সাধারণ সভা অনুষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫




গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বাদ এশা গৃধারীপুর বাতুল করিম জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থার প্রতীক। আমরা জনগণের জান-মাল, ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাব।”তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা উন্নয়ন, শান্তি ও ন্যায়ের পক্ষে কাজ করব।”সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।আরো বক্তব্য রাখেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ বেলাল উদ্দিন, সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওঃএকরামুল হক প্রমুখ।এছাড়াও জামায়াতসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews