বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

নবীনগরে মেধাবী শিক্ষার্থী প্রমা কর্মকারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নবীনগর উপজেলার পৌর এলাকার সোহাতা গ্রামের বাসিন্দা মেধাবী ছাত্রী প্রমা কর্মকারের স্বপ্ন পূরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন নবীনগর উপজেলার কৃতিসন্তান সৌদি আরবে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু।

দারিদ্র্যের সাথে যুদ্ধ করে নিজের লেখাপড়াটা চালিয়ে যাওয়া,এরপর এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার প্রমার সামর্থ্য ও ভবিষ্যৎ অনিশ্চিয়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রশংসিত হয়েছে তিনি। এসব বিষয় নবীনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নজরে আসলে সেখানেও ব্যাপক সাড়া তৈরি হয়।ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসেন মানবতার সেবক হিসেবে পরিচিত নজরুল ইসলাম নজুর। গতকাল সোমবার মেয়েটিকে আর্থিকভাবে সহায়তা প্রদান করতে সৌদি আরব থেকে টাকা পাঠায়।

মঙ্গলবার বিকেলে নজরুল ইসলাম নজু সেই অর্থ প্রমা কর্মকারের পিতার হাতে তুলে দেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও নবীনগর উপজেলা সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিন।এসময় প্রমা রাণী কর্মকার ভবিষ্যতে সে নিজেকে ডাক্তার হিসেবে তৈরি করতে চান।

এ সময় মুঠোফোনে মেয়েটির বাবার সাথে ভিডিও কলে কথা বলেন নজরুল ইসলাম নজু, তিনি মেয়েটি উৎসাহ প্রদান করেন। ঠিক মতো তার অবিষ্ঠ লক্ষে পৌঁছাতে চেষ্টা চালিয়ে যেতে বলেন এবং আশ্বস্ত করেন ভবিষ্যৎতেও প্রমার পাশে থাকবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews