শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫




ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জু বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রাজজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

ভার্চুয়ালে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন এখন থেকে আদালত প্রাঙ্গনে যে সকল বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়জনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগাল-এইড এর মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।

উদ্বোধন অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রাজজ সমরেশ শিল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews