বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি কাভার্ড ভ্যান থামায় মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তাঁরা। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে।

প্রাথমিকে প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টারপ্রাথমিকে প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
পরে গতকাল সোমবার ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বর্তমানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews