1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আনসার-ভিডিপি ইউথ লিডারশীপ কোর্স ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

আনসার-ভিডিপি ইউথ লিডারশীপ কোর্স ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের আয়োজনে আনসার-ভিডিপি “ইউথ লিডারশীপ কোর্স ২০২৫”-এর সমাপনী অনুষ্ঠান আজ চট্টগ্রামের পটিয়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ-এর সম্মানিত উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং মেধাক্রমে প্রথম তিনজনকে প্রশিক্ষণ স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের পাঁচটি জেলার ৭৬ জন যুব প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে নেতৃত্ব বিকাশ, সমাজ উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা, আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তৃণমূল পর্যায়ে প্রয়োগ করতে হবে। শুধু নিজেই স্বাবলম্বী হলেই চলবে না, বরং আশপাশের মানুষকেও স্বাবলম্বী হতে সাহায্য করতে হবে।” তিনি আরও বলেন, “আনসার-ভিডিপি সদস্যদের শুধু জননিরাপত্তা রক্ষা নয়, বরং সরকারের নির্দেশিত বিভিন্ন দায়িত্ব পালনে ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাদিরা ইয়াসমিন, পরিচালক, পটিয়া আনসার ব্যাটালিয়ন (৩৭ বিএন), এবং জনাব মোঃ আবু সোলায়মান, বিভিএমএস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, চট্টগ্রাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ-এর পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যতে সমাজ উন্নয়ন এবং নিরাপত্তা কার্যক্রমে আরও বেশি সক্রিয় হয়ে ওঠার আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের আত্মনির্ভরশীল, সমাজবান্ধব এবং দক্ষ নেতৃত্বে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই কোর্স তাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে উপস্থিত সবাই অভিমত দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট