রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫




গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) উপজেলা শাখার সভাপতি আইয়ুর হোসেন সরকার, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু,সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান,সাধারন সম্পাদক উজ্জল হক প্রধান,ছাত্র প্রতিনিধি মামুন শেখ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews